হারিয়ে যাওয়া মোবাইল কীভাবে পাবো?

হারিয়ে যাওয়া মোবাইল পাওয়ার অনেক উপায় রয়েছে। বর্তমানে হারিয়ে যাওয়া মোবাইল সহজে ট্রাকিং করে বের করা সম্ভব

হারিয়ে যাওয়া ফোন কীভাবে পাবেন বিষয়টা নিয়ে লিখবো বলে ভাবছিলাম এবং অনেকে এ বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন। বর্তমানে এমন সব পাওয়ারফুল অ্যাপ্লিকেশন বা সিস্টেম রয়েছে যা আপনাকে সাহায্য করবে হারিয়ে যাওয়া ফোনের লোকেশন ট্রাকিং কিংবা লোকেশন বের করতে। তবে প্রাইভেসি ও সরকারের নিষেধাজ্ঞায় হারিয়ে যাওয়া ফোনের খুজে পাওয়া এগুলো শুধুমাত্র গোয়েন্দা পুলিশ কিংবা সিআইডিরা এক্সসেস করতে পারে। তবে চিন্তার কোনো বিষয় নয় আজকে আমি আপনাদের একটা সহজ ট্রিকস শিখাবো। যার মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন খুজে পাবেন। যেটা আপনাদের সাহায্য করবে সহজে আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন বের করতে অথবা আপনার ফোন চুরি কিংবা হারিয়ে গেলে ফিরিয়ে পাবেন। তাই দেরি না করে চলুন বিস্তারিত জানা যাক।

ধাপ ১ঃ আপনাকে গুগল প্লে স্টোর থেকে “FIND MY DEVICE” অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

এখন অ্যাপ্লিকেশনটি চালু করে আপনার গুগল একাউন্টটি দিয়ে দেন।

এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যেই ডিভাইস/ফোন ট্রাক করবেন সেই ফোনে আপনার গুগল একাউন্ট+লোকেশন অন করা থাকতে হবে। লোকেশন অন না করা থাকলেও শুধুমাত্র আপনার সেই ফোনকে ইরেজ/ফ্লাশ করতে পারবেন।

“ফিনিশ” আর হ্যা আপনি চেষ্টা করবেন হারিয়ে যাওয়া ফোন থেকে বাচতে আপনার একটি গুগল একাউন্ট সব ফোনে রাখার এতে করে আপনি লাভবান হতে পারবেন। যখন আপনার ফোন হারিয়ে যাবে অথবা কেউ চুরি করবে তখন সঙ্গে সঙ্গে আপনার ফোনে রিংটন বাজাতে পারবেন প্লে সাউন্ডে ক্লিক করে এবং ফোনটি ইরেজ অথবা ফ্লাশ করতে পারবেন। আর সবচয়ে বড় বিষয় হলো হারিয়ে যাওয়া ফোন আপনি ফোনটার লোকেশন সহজে বের করতে পারবেন যদি ফোনটিতে লোকেশন অন করা থাকে। তাই সব সময় ফোনের লোকেশন অন রাখার চেষ্টা করবেন।

Leave a comment

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started