কীভাবে ফোনের মেমোরি কার্ড লক করবো?

ফোনের মেমরি লক করার একদম সহজ। কিভাবে আপনার মেমোরি কার্ড লক করবেন যাতে আপনার মেমোরিতে রাখা ফাইল গুলো সুরক্ষিত থাকে এবং যে কেউ পাসওয়ার্ড ছাড়া এক্সেস করতে না পারে সেই বিষয়ে আজকে কথা বলবো।

তবে প্রথমে কীভাবে মেমোরি লক করবেন এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সম্পর্কে জানতে হবে। এবং পরবর্তীতে জানতে পারবেন কোন কোন ধাপগুলোর মাধ্যমে মেমরি লক করতে পারেন। মেমরি লক কে টেকনোলজির ভাষায় এনক্রিপ্ট মেমোরি কার্ড বলা হয়ে থাকে।

ইতিবাচক দিক মেমোরি কার্ড লক করার!

১| আপনার এসডি কার্ড এনক্রিপ্ট করার সুবিধাগুলি হলো অন্যান্য ডিভাইস এতে সঞ্চিত মিডিয়াটি ব্যবহার করতে সক্ষম হবে না।

২| যে কেউ আপনার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে না এবং এতে সংরক্ষিত কোন ফাইল ওপেন করতে পারবে না।

৩| আপনার মেমোরি কার্ড হেরে গেলেও আপনার ফাইলগুলো সুরক্ষিত থাকবে।

নেতিবাচক দিক মেমোরি কার্ড লক করার!

১| তবে অন্যদিকে এটি খুব অসুবিধেও বটে। প্রতিবার যখন আপনি এসডি কার্ডের মধ্যে থাকা কোনও ফাইল অ্যাক্সেস করার চেষ্টা করবেন তখন এটি আপনাকে পাসওয়ার্ডটি প্রবেশ করতে বলবে এবং তাই এটি খুব বিরক্তিকর হয়ে ওঠে।

২| যদি আপনার ফোনটি যে কোনও কারণে (ব্রেকড, হঠাৎ নষ্ট হয়ে যায়) কাজ করা বন্ধ করে দেয়, তবে আপনার ফোনে রাখা এসডি কার্ড ডিক্রিপ্ট(পুনরায় নেওয়া) করা যাবে না এবং এটি করার জন্য অন্য কোন ফোনে কাজ করবে না আসল ফোন ছাড়া। সুতরাং সাবধান এবং আপনার জিনিসপত্র অন্য কোথাও ব্যাক আপ রাখতে ভুলবেন না।

৩| যদি কোন ভুল কারণে আপনার মেমোরি কার্ড খোলাখুলি করেন কিংবা করাপ্টেড হয়ে যায় তাহলে আপনার সংরক্ষিত ফাইল গুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেকোন সময় আপনার সংরক্ষিত ফাইল গুলো নষ্ট হয়ে যেতে পারে।

এবার হয়তো আপনি কিছুটা বুঝতে পেরেছেন । যাই হোক আপনি জানতে চেয়েছেন কিভাবে মেমোরি কার্ড লক করবেন। তিনটি ধাপে মূলত এটি করা যাবে।

কীভাবে মেমোরি লক করবেন স্যামসাং ফোনে?

স্যামসাং ফোনের মাধ্যমে মেমরি লক করা খুবই সহজ। আমি উদাহরণ হিসেবে আমার স্যামসাং a2 কোর ফোনে ধাপে ধাপে কীভাবে মেমোরি লক করবেন তা দেখিয়ে দিব।

ধাপ – ১

আপনার স্যামসাং ফোনের সেটিং এ গিয়ে লকস্ক্রীন ও সিকিউরিটি অপশনে ক্লিক করুন।

তারপর মেমোরি কার্ড ঢুকিয়ে এনক্রিপটেড এসডি কার্ড ক্লিক করুন।

তারপর আবার এনক্রিপট এসডি কার্ড এ ক্লিক করুন।

এখন ধৈর্য সহকারে অপেক্ষা করুন । এখানের সময় নির্ভর করে আপনার মেমোরি কার্ডে রাখা স্টোরেজের উপর তবে সর্বোচ্চ ৫ থেকে ১৫ মিনিট পর্যন্ত লেগে থাকে।

এখন মেমোরি কার্ড যেকোনো ডিভাইসে ঢুকালে ফাইলগুলো দেখাবে কিন্তু কাজ করবে না । তার মানে আপনার মেমোরি কার্ডটি লক হয়ে গেছে। আমি উদাহরণ হিসেবে আমার শাওমি ফোনে ঢুকাই।

ফলাফল কোন ফাইল কাজ করবে না। যদি চান আবার মেমরি লক না করে পূনরায় ফিরে যাবেন তাহলে “Decrypted”করতে হবে যে ডিভাইসে এনক্রিপটেড করেছেন সেখানে গিয়ে।

এই পদ্ধতিতে আপনার ফাইলগুলো সুরক্ষিত থাকবে। এখানে কোন পাসওয়ার্ড দিতে হবে না।

ধাপ – 2 শাওমি ফোনে

শাওমি ফোনে মেমোরি কার্ড সুরক্ষিত রাখার জন্য তারা বিকল্প পদ্ধতি ব্যবহার করতেছে।

যে ফাইল সুরক্ষিত রাখতে হবে সেটাতে ধরে ক্লিক করুন।

তারপর সিলেক্ট করে “More” বাটনে ক্লিক করুন।

তারপর “make private” ক্লিক করুন।

পুনরায় আবার ক্লিক করুন।

আগের মতো এখানেও আপনার ফাইল এর স্টোরেজঃ অনুযায়ী সময় নিবে তাই ধৈর্য ধরে পুরো টি সম্পূর্ণ করতে দিন।

এখানে আপনার সুরক্ষিত রাখা ফাইলগুলো পেয়ে যাবেন এবং আপনি চাইলে প্যাটার্ন লক লাগাতে পারেন। এবং এই ফাইলগুলো অন্য ডিভাইসে নিলে কাজ করবে না।

ধাপ – 3 সবার জন্য

এই ধাপটি যে কেউ ট্রাই করতে পারেন। তবে এটা শুধুমাত্র আপনার মেমোরী কার্ডটি ইন্টার্নাল স্টোরেজ হবে এবং অন্য কোন ডিভাইসে মেমোরি কার্ড কাজ করবে না। তাই মেমোরি কার্ড লক হিসেবে এই ধাপটি ফলো করতে পারবেন তবে মেমোরি কার্ড ফরমেট করতে হবে।

প্রথমে গুগল প্লে স্টোর থেকে ফাইলস গো অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন ।

তারপর ব্রাউজ অপশনে ক্লিক করুন ।

ধারাবাহিকভাবে মেমোরি কার্ড এ ক্লিক করুন।

এরপর উপরের থ্রি ডট অপশনে ক্লিক করুন।

এখন স্টোরেজ সেটিং অপশনে ক্লিক করুন।

এখন ফরম্যাট এস ইন্টার্নাল অপশনে ক্লিক করুন।

এখন ইরেজ এন্ড ফরমেট অপশনে ক্লিক করুন।তবে সতর্ক থাকবেন যাতে আপনার মেমোরি কার্ডের সংরক্ষিত সব ফাইল গুলো আগে থেকে ব্যাকআপ করে রাখবেন।তারপর কিছুক্ষণ পর আপনার মেমোরি কার্ড মোবাইল ফোনের স্টোরেজ এর সাথে মিশে যাবে। এবং অন্য কোন মোবাইলে এসটি কার্ড ঢুকালে কাজ করবেনা।

আশা করব এই তিনটি ধাপে আপনি আপনার মেমোরি কার্ড সুরক্ষিত কিংবা লক করে রাখতে পারবেন। করা আমার সবচেয়ে লম্বা উত্তর এটি। াতাই আমার সময় গুলো সার্থক হবে যদি এই তিনটি ধাপের মধ্যে কোনো একটি আপনার কাজে লাগে।

Leave a comment

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started